NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের


এজেডএম সাজ্জাদ হোসেন প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৯:৩৫ এএম

দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের

 

 ওয়াশিংটন ডিসি, ১০ এপ্রিল, ২০২৪ - প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে কূটনীতিকসহ সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।

 তিনি একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ যে অসাধারণ আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরার জন্যও তাদের প্রতি অনুরোধ জানান।

 সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এ আহ্বান জানান। এতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত ভিডিও ফুটেজ লাইব্রেরি অব কংগ্রেস থেকে সংগ্রহের জন্য এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানীতে অবস্থান করছেন।

 জনাব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার উল্লেখ করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এই অসাধারণ সাফল্য তুলে ধরার জন্য এবং 2041 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানে আমাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

 বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

 তিনি দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং প্রেস উইং ও বঙ্গবন্ধু অডিটোরিয়ামসহ মিশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

 এর আগে জনাব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার দূতাবাসে পৌঁছালে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন।

 গত ০৫ এপ্রিল ২০২৪ নিউ ইয়র্কে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ভিজ্যুয়াল মিডিয়া সংস্থা গেটি ইমেজের মধ্যে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার-এর উপস্থিতিতে গেটি ইমেজ অফিসে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

 বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষে “দেশী ও বিদেশী উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিওভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল এবং গেটি ইমেজের এশিয়া প্যাসিফিক টিভি অ্যান্ড সেলস ডিরেক্টর অ্যারান বার্চেনো (Arran Birchenough) এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।