NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

প্রবাসী বাংলাদেশীদের সাথে নিয়ে ব্রাসিলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ দিবস পালিত


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ১০:১৭ এএম

প্রবাসী বাংলাদেশীদের সাথে নিয়ে ব্রাসিলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ দিবস পালিত

 যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ আমেরিকার ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে।  দিবস উপলক্ষ্যে পালিত কর্মসূচীর শুরুতে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয় এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে একটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।  রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্বকে স্মরণ করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের নিরলস প্রয়াস ও ক্রম অগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে আলোকপাত করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে অনুরোধ করেন এবং সর্বদা নিজ দেশের মান সমুন্নত রেখে  রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রয়াসে দেশ গড়ার কাজে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

এছাড়াও স্বাধীনতা দিবসের আলোচনায় দূতাবাসের সামরিক এটাশে বক্তৃতা করেন।    অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ব্রাসিলিয়াতে বসবাসরত আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকলের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্য, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে সর্বোপরি বাংলাদেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।