NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

জালালাবাদ এসোসিয়েশনের (শাহীন-মইনুল) ইফতার মাহফিল  অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০১:০৬ এএম

জালালাবাদ এসোসিয়েশনের (শাহীন-মইনুল) ইফতার মাহফিল  অনুষ্ঠিত

 নিউইয়র্ক (ইউএনএ): পবিত্র রমজান উপলক্ষ্যে শাহীন কামালী ও মইনুল ইসলাম নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বক্তারা এসোসিয়েশনকে শক্তিশালী আর ভবন রক্ষায় যুক্তরাষ্ট্র প্রবাসী জালালাবাদবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংগঠন নিয়ে কোন কোন মহল চক্রান্ত করছে এমন অভিযোগ তুলে সকল চক্রান্ত রুখে দাঁড়ানোর আহŸান জানান। গত ১৭ মার্চ রোববার সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এই মাহফিলের আয়োজন করা হয়।  এসোসিয়েশনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম আজীজ, নিউইয়র্ক ষ্টেট সিনেট ডিষ্ট্রিক্ট-৭ এর প্রার্থী আদম মোহাম্মদ আজম, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট রাজনীতিক শাহীন আজমল, এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ জুবায়ের আলী, সাবেক সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, ইমাম কাজী কাইয়ুম, এসোসিয়েশনের সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদের কন্যা রোমেনা আহমেদ ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক মিজানুর রহমান শেফাজ। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ইফতার মাহফিল কমিটির সদস্য সচিব আতাউল গণি আসাদ ও সমন্বয়কারী দরুদ মিয়া রানেল। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মওলানা ছয়ফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ ও এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ সহ নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে বসবাসকারী বিপুল সংখ্যক জালালাবাদবাসী ছাড়াও নিউজার্সী, কানেকটিকাট ও ফিলাডেলফিয়া থেকেও অনেক জালালাবাদবাসী যোগ দেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান। অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তহিক বাংলা পত্রিকা সম্পাদক ও  টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, টাইম টিভি’র হেড অব নিউজ ইকবাল মাহমুদ, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, সাপ্তাহিক প্রথম আলো’র চীফ রিপোর্টর মঞ্জুরুল হক, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, মিয়া মোহাম্মদ আফজাল, ফাহাদ সোলায়মান, শাহ জে চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আব্দুল হাসিব হাসনু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, ডা. ঝুন্নুন চৌধুরী, এস্টোরিয়া আল আমীন ইসলামিক সেন্টারের সভাপতি শাহাব উদ্দীন এসোসিয়েশনের সহ সভাপতি- মোহাম্মদ মনির উদ্দিন (সুনামগঞ্জ), শেখ জামাল হোসাইন (হবিগঞ্জ) ও বসির খান (মৌলভীবাজার), কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, কমিউনিটি অ্যক্টিভিষ্ট হাসিবুর রহমান, এম এ করীম, জে মোল্লা সানী, বেলাল আহমেদ চৌধুরী, ইফজাল আহমেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে এসোসিয়েশনের কর্মকর্তাদের পরিচয় কমিয়ে দেয়া হয় এবং কর্মকর্তাদেও স্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে সংগঠনের পক্ষ থেকে পবিত্র কোরআনের ইংরেজী অনুবাদের কপি, তসবিহ, টুপি, মেয়েদের স্কার্প প্রভৃতি উপহার দেয়া হয়।