NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বগুড়ায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা ও জাতীয় শিশু দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ১১:০১ পিএম

বগুড়ায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা ও জাতীয় শিশু দিবস পালিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসনের নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলী অর্পন করেন সংসদ সদসবৃন্দ, জেলা প্রশাসক সহ তাঁর কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।পরে সকাল ১১ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্বে করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো: মজিবর রহমান মজনু, প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া -৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।এছাড়া দিনব্যাপি বিভিন্ন সংগঠন কর্মসুচি পালন করেছে।