NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

কারারক্ষীদের আরও মানবিক হওয়ার পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিবের


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ১০:৫৮ পিএম

কারারক্ষীদের আরও মানবিক হওয়ার পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিবের

 

 

 

কারারক্ষীদের আরও সংবেদনশীল ও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। রোববার রাজশাহীতে ১৩তম ডেপুটি জেলার, ৬১তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেনআবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, কারাগারের ভেতরে ও বাইরের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি বন্দীদের প্রতি কারারক্ষীদের সংবেদনশীল, মানবিক ও সুন্দর আচরণ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতিশীল প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কারারক্ষী মায়ের সন্তানদের ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

 

পরে সুরক্ষা সচিব ১১ জন ডেপুটি জেলারকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুরুষ ও নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির, কমান্ড্যান্ট জেনারেল কামাল হোসেনসহ কারা সদর দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থী সুপারদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংযুক্ত রেখে কারাবিধি প্রথম ও দ্বিতীয় খণ্ড সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষিত করা হয়। সেই সঙ্গে দক্ষ কারা কর্মকর্তা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে চাকরির সঙ্গে সংশ্লিষ্ট সব আইনকানুন ও বিধিবিধান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান দান করা হয়। এ ছাড়া শারীরিক প্রশিক্ষণ প্রদানসহ অস্ত্র সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

বুনিয়াদি এই প্রশিক্ষণ কোর্সটি গত ২০ সেপ্টেম্বর শুরু হয়। আজ রোববার সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো। এতে কমান্ড্যান্ট কালাম হোসেনের তত্ত্বাবধানে ডেপুটি জেলার হিসেবে ১১ জন, কারারক্ষী হিসেবে ৩৪১ জন ও নারী কারারক্ষী হিসেবে ২৯ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।