NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র সভাপতি গণেশ, সাধারণ সম্পাদক সাঈদ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ১১:০৭ পিএম

সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র সভাপতি গণেশ, সাধারণ সম্পাদক সাঈদ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে গণেশ দাস (আজকের পত্রিকা) এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে এসএম আবু সাঈদ (দীপ্ত টেলিভিশন) নির্বাচিত হয়েছেন। সভাপতির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মৌসুমী আক্তার (দৈনিক মহাস্থান)। শনিবার (৯ মার্চ) বগুড়া প্রেসক্লাব চত্বর কার্যালয়ে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ৩ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর বেলা সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউর ইসলাম সাদী। ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে আব্দুস ছাত্তার (সাপ্তাহিক দিনক্ষণ), সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াদুদ (দৈনিক আমাদের অর্থনীতি),দপ্তর সম্পাদক পদে শামীম আহম্মেদ (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য পদে প্রতীক ওমর (দৈনিক মানবজমিন) ও  মাহফুজ মন্ডল (দি বিজনেস পোষ্ট)। 

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, সংগঠনের ৯ টি পদের মধ্যে ৬ টি পদে ভোট গ্রহণ করা হয়েছে। বাকি ৩ টি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, সাধারণ সম্পাদক পদে এসএম আবু সাঈদ (দীপ্ত টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম (দৈনিক উত্তর কোণ), ও কোষাধ্যক্ষ পদে ফেরদৌসুর রহমান (দি নিউ নেশন)। সংগঠনটির ১০৫ জন সদস্যর মধ্যে ৯৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউর ইসলাম সাদী জানান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সফল ভাবে প্রাপ্ত ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।