NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বগুড়ার আদমদীঘিতে প্রতিবন্ধী ভিক্ষুককে ঢেউটিন ও আর্থিক সহায়তা দিলেন ইউএনও- রুমানা আফরোজ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ১১:০৬ পিএম

বগুড়ার আদমদীঘিতে প্রতিবন্ধী ভিক্ষুককে ঢেউটিন ও আর্থিক সহায়তা দিলেন ইউএনও- রুমানা আফরোজ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার জেলার আদমদীঘি উপজেলায়, লুৎফর রহমান নামের এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। (৫ মার্চ,মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুমানা আফরোজ তাকে দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলী, ইউপি সদস্য নাজিম উদ্দীন ও সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, মোস্তাফিজুর রহমান, প্রমূখ। 

শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক লুৎফর রহমান বলেন , ‘আমার দুই পা অচল'। আমি ভিক্ষা করে সংসার চালাই। আমার ঘরের খুবই প্রয়োজন। বিষয়টি ইউপি সদস্য নাজিম উদ্দীনকে জানালে তিনি আমার কষ্টের কথাগুলো আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) স্যারকে জানান। এরপর আমাকে তিনি উপজেলায় ডেকে দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন। আমি এসব পেয়ে মহা খুশি হয়েছি। আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) রুমানা আফরোজ স‍‍্যার একজন খুবই ভালো অফিসার, আমার জীবনে এত ভালো সুন্দর অফিসার দেখি নাই। আল্লাহ্ পাক যেন তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন।