NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ধুনটে যমজ ভাইসহ ৫ জনকে আর্থিক সহায়তা প্রদান


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ১০:১৪ পিএম

ধুনটে যমজ ভাইসহ ৫ জনকে  আর্থিক সহায়তা প্রদান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার ধুনটে মেডিকেলে চান্স পাওয়া তিন যমজ ভাই সহ ৫ জনকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে এই সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান।

তন্মধ্যে মেডিকেলে চান্স পাওয়া বথুয়াবাড়ি গ্রামের দরিদ্র শিক্ষার্থী যমজ তিন ভাই শাফিউল হাসান, মাফিউল হাসান ও রাফিউল হাসানকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বগুড়ার ঠিকাদার প্রতিষ্ঠান রাকিব ট্রেডার্স নগদ ২০ হাজার টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত বেলকুচি গ্রামের ভটভটি চালক আশাদুল ইসলামের স্ত্রী আর্জিনা খাতুনকে ১০ হাজার টাকা প্রদান করেন।এছাড়া উদ্ধারকৃত নবজাতক শিশুর মা আয়শা খাতুনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও আশিক খান। সহায়তা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন ও রাকিব ট্রেডার্সের প্রোপাইটার ঠিকাদার রফিকুল ইসলাম।