NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

চীনা অর্থনৈতির দক্ষতা উন্নত করতে প্রচেষ্টা গ্রহণের আহ্বান


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:৪৪ এএম

চীনা অর্থনৈতির দক্ষতা উন্নত করতে প্রচেষ্টা গ্রহণের আহ্বান

 

চীনে উচ্চমানের প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য পণ্যের ব্যবহার বাড়াতে দেশটি যে সর্বশেষ উদ্যোগ নিয়েছে, তাতে সরঞ্জামের মানোন্নয়ন এবং ভোগ্যপণ্য প্রতিস্থাপনকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।

শুক্রবার আর্থিক ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত কেন্দ্রীয় কমিশনের এক সভায় সভাপতিত্ব করার সময় তিনি এ বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট সি কার্যকরভাবে লজিস্টিকের খরচ কমাতে, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং অর্থনৈতিক দক্ষতা উন্নত করতে প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেখা যায়, ২০২৩ সালে চীনে ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রি তার আগের বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ১৫ ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ ৬ দশমিক ৫৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে এ পৌঁছায়, যা ক্রয়ের ক্ষেত্রে নাগরিকদের ক্রমবর্ধমান প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত।

সরকারি তথ্যে আরও দেখা যায়, ২০২৩ সালে চীনে ৩ বিলিয়নেরও বেশি গৃহস্থালী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।