NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

একুশ নিয়ে অণুকবিতা - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৮:০৭ এএম

একুশ নিয়ে অণুকবিতা  - জাকিয়া রহমান

 

একুশ নিয়ে অণুকবিতা

- জাকিয়া রহমান 

 

(১) কৃষ্ণচূড়ার আর্তনাদ

 

এল রোদন বসন্তে!  

বর্ণমালায় রচিত- 

কথা-মালার প্রেমকাব্য সম্ভার  

লুটায় পথের ‘পর।     

হতচকিত চারদিক!

রক্ত স্নাত রাজপথে,

শায়িত রফিক-সালাম-বরকত!    

কৃষ্ণচূড়ার আর্তনাদ,  

কেন এ রক্তের ক্ষত?     

 

(২) চতুর ফন্দি

 

ওরা ফেঁদেছিল বড়ই কুশলী ফন্দি,  

বাংলা বর্ণমালা করবে চিরবন্দী। 

কারাবাসে করে কণ্ঠ রোধ,   

ছিনিয়ে নেবে সবার বোধ।  

একুশের দীক্ষা, একুশের সুমন্ত্র, 

করল সুরক্ষা- ভাঙল এ ষড়যন্ত্র!  

 

(৩) বীভৎস আলপনা

 

ফাল্গুনি কবিতায় সেজেছিল বর্ণমালার সাজি, 

কৃষ্ণচূড়া করেছিল শিঙার,

প্রেম আবীরে লেপে দিবে-

রাজপথ পাপড়ির সোহাগে।    

সহসা কম্পিত চতুর্দিক!  

রাজপথে রক্তের বীভৎস আলপনার বিলাপ!

 

(৪) শব্দ চাষের ভূতল

 

দানবেরা ভেবেছিল নিষ্ফল-  

আমাদের শব্দ চাষের ভূতল, 

বেড়ী বেঁধে করবে নির্জল।   

বাংলাভাষা করবে তারা অচল- 

মানিকরা জীবন দিয়ে করল তা বিফল।