NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

সাংবাদিকতার আইকন রোকেয়া হায়দার চার বছর পর  এখন ঢাকায়


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

সাংবাদিকতার আইকন রোকেয়া হায়দার চার বছর পর  এখন ঢাকায়

বাংলা ভাষার বেতার ও টেলিভিশনের অন্যতম কিংবদন্তী অন্যতম জনপ্রিয় মুখ ও কন্ঠ রোকেয়া হায়দার চার বছর পর আবারএখন ঢাকায়। ২০১৯ সালের অক্টোবর তিনি শেষবার দেশে এসেছিলেন এবং জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউন্জে তাঁর সম্মানে আয়োজিত বাজকীয় সংবর্ধনায় যোগ দিয়েছিলেন। চল্লিশ বছর ভয়েস অব আমেরিকায় বাংলা বিভাগ প্রধান ও অন্যান্য বিশেষ দায়িত্ব পালন  শেষে রোকেয়া হায়দার অবসরে যাওয়ার পর এতোদিন পর তিনি এখন দেশের মাটিতে। বাংলাদেশের বেতার শ্রোতা সংগঠনের নেতৃত্বের পুরোধা যুবরাজ চৌধুরী গেলোবার প্রধান উদ্দোক্তা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সেই রোকেয়া হায়দারের ঐতিহাসিক অনুস্ঠান। 

 

এবারও যুবরাজ চৌধুরী ( নিউ ইয়র্ক বাংলা ডটকম এর চট্টগ্রাম বুরো প্রধান ও বিশিস্ট ব্যবসায়ী এবং দানবীর) তাঁকে নিয়ে আয়োজন করছেন শান্তি নগরের হোয়াইট হাউস হোটেলে। এ অনুস্ঠানে বিশিস্ট সাংবাদিক , লেখক, বুদ্ধিজীবী ও শ্রোতারা যোগ দেবেন এবং তাঁর জীবনের গল্প শুনবেন। এই বিশেষ অনুষ্ঠান ছাড়াও তিনি অনেক গুলো ইভেন্টে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে , যার ভেতর রয়েছে এম ই চৌধুরী ২২-২৪ ফেব্রুয়ারি আয়োজিত এনআরবি/পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ও নারী দিবস উপলক্ষে শেরাটন হোটেলে আয়োজিত স্বপ্নজয়ী নারী সম্মাননা অনুস্ঠান। শেরাটনে আয়োজিত বিভিন্ন দেশ থেকে আসা অত্যন্ত কৃতি নারীদের এই অনুস্ঠানে রোকেয়া হায়দার অন্যতম মধ্যমনি হিসেবে থাকবেন ।