NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

প্রফেসর ইউনূস ইস্যুতে গভীর উদ্বেগ জাতিসংঘের


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৩:৪০ এএম

প্রফেসর ইউনূস ইস্যুতে গভীর উদ্বেগ জাতিসংঘের

 শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশ থেকে পাওয়া রিপোর্টে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ উদ্বেগ জানান মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তার কাছে ওই সাংবাদিক বৃহস্পতিবারের ব্রিফিংয়ে প্রশ্ন করেন- এদিন সকালে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, শাসকগোষ্ঠীর লোকজন তার গ্রামীণ সংশ্লিষ্ট সব অফিস দখল করেছে। আপনি জানেন যে, তার বিরুদ্ধে সরকার নতুন নতুন অভিযোগ দাখিল করেছে। এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব কি অবহিত?

এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, আমরা খুব বেশি অবগত। আমি পুনর্বার বলবো যে, বহু বছর ধরে জাতিসংঘের একজন অত্যন্ত মূল্যবান অংশীদার মিস্টার ইউনূস। তিনি আমাদের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সক্ষমতায়- উভয় ক্ষেত্রে আমাদেরকে পরামর্শ দিয়ে আসছেন। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়নলক্ষ্যমাত্রা এবং সাধারণভাবে আমাদের উন্নয়নমূলক কাজকে ঘিরে যেসব উদ্যোগ তা সমর্থন করেন তিনি। তাকে নিয়ে বাংলাদেশ থেকে যেসব রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।