NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বইমেলায় পাওয়া যাচ্ছে সুপারন্যাচারাল রোমান্টিক থ্রিলার  হিরোসমগ্র


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:৪১ পিএম

বইমেলায় পাওয়া যাচ্ছে সুপারন্যাচারাল রোমান্টিক থ্রিলার  হিরোসমগ্র



ঢাকাঃ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত ২০২৪ বইমেলায় অনন্যা এনেছে থ্রিলার `হিরোসমগ্র'। কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ’র চারটি সুপারন্যাচারাল স্পিরিচ্যুয়াল ফেইথ ফ্যান্টাসি রোমান্টিক থ্রিলার নিয়ে অনন্যা প্রকাশ করেছে ‘হিরোসমগ্র’। দেবদূত, হিরো, লাকি মাই লাভ, হিরোর হাতে নীল জোনাকী - এই চারটি সুপারন্যাচারাল স্পিরিচ্যুয়াল ফেইথ ফ্যান্টাসি রোমান্টিক থ্রিলারের সমন্বয়ে বইটি সাজানো হয়েছে।

এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে থাকে যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এক ধরনের মানুষ আছে যারা কোন কারণ খুঁজতেও চাননা। শুধু বিশ্বাসের ওপর ভর করেই বেঁচে থাকতে চান তাঁরা। লিখতে লিখতে এক সময় একটি চরিত্র তৈরি হয় মনের অজান্তেই। চরিত্রটির নাম ‘হিরো’। কেন তৈরি হয়েছে এই চরিত্রটি এর কোনো সদুত্তর এখনো পর্যন্ত খুঁজে পাইনি।- বলেন লেখক শিব্বীর আহমেদ। শুধু বিশ্বাসের ওপর ভর করেই রচিত হিরো চরিত্রের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলোকে কখনো অতিপ্রাকৃত মনে হয়! আবার কখনো মনে হয় হিরো স্বর্গ থেকে আসা কোনো দেবদূত। কিন্তু আসলেই হিরো কে বা কী, তা যাচাই করার ভার পাঠকের। এটা হয়ত ভবিষ্যতই বলে দিবে? কিংবা হয়ত কোনোদিনই জানা যাবেনা। হিরো চরিত্রের রহস্য হয়ত রহস্যই থেকে যাবে।

হিরো, আঠারো, উনিশ বা বিশ বছরের এক যুবক। সাদা জিন্সের প্যান্টের সাথে হালকা নীল শর্ট পাঞ্জাবী পায়ে বাদামী রঙের স্যান্ডেল আর কাঁধে বাদামি আর কালো রঙের মিশ্রনে তৈরি একটি চামড়ার ব্যাগ এই তার সম্বল। ধ্বধবে ফর্সা হালকা পাতলা শরীর ওর। হিরো যেনো সবার মাঝে আলো ছড়িয়ে চলেছে। সবাই ওর কর্মকান্ডে মুগ্ধ হয়, রোমাঞ্চিত হয়। ওর সান্নিধ্যে যারাই আসে, তারাই ওকে নিয়ে এক ধরনের একটা থ্রীল অনুভব করে। কেউ ওকে ভালোবাসে, কেউ ওকে ভয় পায়। অনেকেই আবার ওর মতো হতে চায়।

সাধারন তার জীবন যাপন সাধারন মানুষের মধ্যেই তার বসবাস। প্রকৃতির সাথে অদ্ভুত এক মিল রয়েছে তাঁর। কখনো বৃষ্টি কখনো জোছনার আলো কাদা মাটির সাথে মিশে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যায় ও। আচার আচরনও তার খুবই অদ্ভুত। সবই যেন ওর আগে থেকেই জানা। সবই যেনো ও আগে থেকেই বলে দিতে পারে। যার সান্নিধ্যেই আসে সবাই ওকে মুগ্ধ চোখে দেখে আর অবাক বিষ্ময়ে তাকিয়ে তাকিয়ে ওর বিভিন্ন কর্মকান্ড উপভোগ করে।

কিন্তু তারপরেও সবাই ধীরে ধীরে বুঝতে পারে সাধারন মানুষের মাঝে বসবাস করেও হিরো কোনো সাধারন মানুষ নয়। সাধারণ এক হিরোর মাঝেই বাস করে অন্য এক অসাধারন হিরো! এক অলৌকিক ক্ষমতার অধিকারী ও। সবাই হিরোর কর্মকান্ডকে অবাক চোখে দেখে আর ভাবে, ছেলেটি আসলেই কে!

৩২ ফর্মার এই বইটির কভার করেছেন ধ্রব এষ। ৫১২ পৃষ্ঠা নিয়ে প্রকাশিত বইটির বিক্রয় মূল্য ৭৫০ টাকা। তবে ছাড় মূল্যে বইটি বইমেলায় অনন্যা প্যাভিলিয়ান ৩২, রকমারি ডট কম, বইফেরি ডট কম সহ বিভিন্ন অনলাইনে বিশেষ ছাড়মূল্যে পাওয়া যাচ্ছে।

রকমারি ডট কম লিংক : https://rokomari.com/book/364515/hiro-somogro

 
 

News Related Video Footage Link: https://www.youtube.com/@VOBTV