NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

বিভিন্ন দেশে চীনের নববর্ষ উদযাপনে বৈচিত্র্যময় অনুষ্ঠান


লিলি: প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৮:৪৯ পিএম

বিভিন্ন দেশে চীনের নববর্ষ উদযাপনে বৈচিত্র্যময় অনুষ্ঠান

 

বসন্ত উৎসব উপলক্ষ্যে অনেক দেশে বিভিন্ন ধরণের বর্ণাঢ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং বিদেশি চীনা ও প্রবাসী চীনারা স্থানীয় জনগণের সঙ্গে উৎসবটি উদযাপন করেছেন। তারা চীনা সংস্কৃতি ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি পেরুর রাজধানী লিমার চায়না পার্কে অনুষ্ঠিত হয়েছে ‘হ্যাপি স্প্রিং ফেস্টিভ্যাল’অনুষ্ঠানটি। ঐতিহ্যবাহী ড্রাগন এবং সিংহ নাচের পাশাপাশি সুগার ব্লোয়ার এবং ডায়াবোলো খেলাসহ ইন্টারেক্টিভ সেশনও ছিল, যা অনেক লোকের দৃষ্টি আকর্ষণ করেছে। পেরুর পররাষ্ট্রমন্ত্রী এবং লিমার মেয়রসহ সেদেশের অনেক নেতা অনুষ্ঠান দেখেছেন।

ফ্রাঙ্কফুর্টে চীনা কনস্যুলেট জেনারেল সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ফ্রাঙ্কফুর্টে নিযুক্ত চীনা কনসাল জেনারেল হুয়াং তিয়ে ইয়াং জার্মান বন্ধুদের মধ্যে যারা বছরের পর বছর ধরে চীন-জার্মানি বন্ধুত্ব বেগবান করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন তাদের পুরস্কার প্রদান করেন। বিজয়ীরা চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং চীনা ও জার্মান জনগণের মধ্যে অব্যাহত বন্ধুত্বের বিষয়ে তাদের আশা প্রকাশ করেছেন। দেশ-বিদেশের সর্বস্তরের বন্ধুরাও কাগজ কেটেছেন, চা পান করেছেন এবং বসন্ত উৎসবের শ্লোক লিখে নববর্ষ উদযাপন করেছেন।

‘হ্যাপি স্প্রিং ফেস্টিভ্যাল’ সিরিজের কার্যক্রম হিসেবে সম্প্রতি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির রিফর্ম অ্যাভিনিউতে ড্রাগন রাশিচক্র সংক্রান্ত বাইসাইকেল সাজানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চীনা নববর্ষ এবং ড্রাগন উপাদান সম্বলিত বিভিন্ন সাইকেল সজ্জা উন্মোচন করা হয়েছে।

তাছাড়া, বসন্ত উৎসব উদযাপনের জন্য ‘২০২৪ সালের নববর্ষের ড্রাগন বোট রেস’ সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হয়েছে। 
সূত্র: লিলি,চায়না মিডিয়া গ্রুপ।