NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

বগুড়ায় ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৫:১২ পিএম

বগুড়ায় ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। 

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উদ্যোক্তারা দেশের উন্নয়নে অবদান  রেখে চলেছেন। তাদের প্রচেষ্টার ফলেই অনেক বেকার সমস্যা দুর হয়েছে। তারা দেশের রাজস্ব বাড়াতেও সহায়তা করছেন। আমাদের নতুন প্রজন্মকে চাকুরীর পিছে না ছুটে নিজেদেরকে চাকুরীদাতা হতে হবে। উদ্যোক্তাই পারে শত শত বেকারের চাকুরীর ব্যবস্থা করতে। এ মেলার মাধ্যমে নবীনরা উদ্যোক্তা হতে উৎসাহিত হবে। আমাদের বগুড়া শিল্পে সমৃদ্ধ। অনেক আগে থেকেই বগুড়া শিল্পের দিক থেকে এগিয়ে রয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদেপদোন্নাতিপ্রাপ্ত) সিন্গদা আকতার, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি টি জামান নিকেতা, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান মিলন, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিলটন। সাংবাদিক এইচ আলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান। 

উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্টল ঘুরে ঘুরে দেখেন ও উদপাদিত পণ্যের খোঁজ খবর নেন। বিসিক জেলা কার্যালয় জানায়, ১০ দিনব্যাপী এই মেলায় ষ্টল রয়েছে ৫০ টি। বগুড়া সহ অন্যান্য জেলা হতে আগত উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শণ ও বিক্রয় করবেন। মেলা চলবে ১ ফেব্রুয়ারি থেকে মার্চ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।