NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সভা

বাংলাদেশের স্বাস্থ্যশিক্ষা ও গবেষণায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আগ্রহ


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:৪৮ এএম

বাংলাদেশের স্বাস্থ্যশিক্ষা ও গবেষণায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আগ্রহ

প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা  বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও বায়োমেডিক্যাল গবেষণায় যৌথ উদ্যোগ গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে ব্রাউন ইউনিভার্সিটি ক্লাবে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়টির আলপার্ট মেডিক্যাল স্কুলের ডিন ড. মুকেশ জৈন ও নেতারা এ আগ্রহ ব্যক্ত করেন।  আলোচনায় ড. কামাল চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ও বায়োমেডিক্যাল গবেষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিশেষ উদ্যোগ ও  কার্যক্রম বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন।

ড. কামাল চোধুরীর সম্মানে আয়োজিত এই সভায় ডিন অধ্যাপক মুকেশ জৈনর সঙ্গে ছিলেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ গবেষণার পরিচালক ড. রুহুল আবিদ, গ্লোবাল হেলথ-এর প্রধান ড. এডাম লেভিন, ড. সুসান কুভিন, ট্রান্সলেশনাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শ্যারন রাউন্ডস ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ভারত রামরত্নম।   আলোচনায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলের ডিন ড. মুকেশ জৈন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে, বিশেষ করে স্বাস্থ্য খাতে এবং কোভিড মহামারি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত ব্যবস্থা ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন।   ডিন জৈন ও ড. আবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কমিউনিটি ক্লিনিক জাতিসংঘে সম্মাননা পাওয়ায় ব্রাউন বিদ্যালয়ের মেডিক্যাল স্কুলের পক্ষ থেকে গত সেপ্টেম্বর মাসে তাকে বিশেষ সম্মাননা প্রদানের স্মৃতিচারণ করেন।  তারা জানান যে, সে সময়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবের আলোকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ছাত্র-শিক্ষক-গবেষক বিনিময় ও যৌথ গবেষণায় আগ্রহ ব্যক্ত করেছেন।  

 ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় বাংলাদেশের কয়েকটি জেলায় কাজ করছে বলেও সভায় জানান অংশগ্রহণকারী। তারা আরও জানান, ইতোমধ্যে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ের আধুনিক ডিজিটাল পদ্ধতি প্রবর্তন, ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড পদ্ধতির মাধ্যমে কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা ও জেলা হাসপাতাল পর্যায়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের মেডিক্যাল ডাটা বিনিময় এবং শিশুদের ডায়রিয়াজনিত চিকিৎসা গবেষণার কাজে তারা সহায়তা করেছে। আগামীতে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকায় ব্রাউন-বাংলাদেশ যৌথ সেমিনার আয়োজন করতে আগ্রহী বলেও জানান তারা।  আলোচনায় ড. কামাল চৌধুরী ব্রাউন-বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ ও এডুকেশন ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগ গ্রহণের জন্য ব্রাউন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা গবেষণা খাত বিশেষভাবে উপকৃত হবে বলে আস্থা ব্যক্ত করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজগুলোর মান উন্নয়ন এবং হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলোর সেবা ব্যবস্থার উন্নয়নে এবং গবেষণা কার্যক্রমে আলপার্ট মেডিক্যাল স্কুলের বিশেষ সহায়তা প্রাপ্তির বিষয়ে আগ্রহ ব্যক্ত করেন।