NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে মূর্তি উদ্ধার


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০৯:২৮ পিএম

বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে মূর্তি উদ্ধার

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে পাথরের একটি কালো মূর্তি উদ্ধার হয়েছে। বর্তমানে মূর্তিটি নন্দীগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে। জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের সিরাজুল ইসলামের পুকুর ভেকু দিয়ে খননকালে সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মূর্তিটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মূর্তিটি  উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এসআই শরিফুল ইসলাম জানান, মূর্তিটির ওজন ২০ কেজি ২০০ গ্রাম। স্থানীয়রা জানান, ইতোপূর্বেও ওই পুকুর  সংস্কারকালে আরো একটি মূর্তি পাওয়া গিয়েছিলো। ধারণা করা হচ্ছে, প্রাচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা উক্ত পুকুরে মূর্তি বিসর্জন দিয়ছিলো। সেই মূর্তি পুকুর সংস্কার-খননকালে পাওয়া যায়। 

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, একটি কালো রঙ্গের পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে  তবে এটা কি পাথরের মূর্তি  পরিক্ষা না করা প্রর্যন্ত বলা যাচ্ছেনা।