NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৪ থেকে ২৭ মে


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৬:৪৫ এএম

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৪ থেকে ২৭ মে

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৪ থেকে ২৭ মে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা  আগামী ২৪ থেকে ২৭ মে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের সবচেয়ে বড় আয়োজনের ৩৩তম এই আসরে বিশ্বের ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বইমেলা। মেলায় ২ হাজারের ও বেশি নতুন বই থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন। স্থানীয় সময় রোববার (২৮ জানুয়ারি) বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় আয়োজক কমিটি বইমেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানান। অনুষ্ঠানে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানান মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ও সাংবাদিক  নিনি ওয়াহেদ, প্রাক্তন চেয়ারপার্সন ফেরদৌস সাজেদীন, নিউইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক সউদ চৌধুরী এবং গোলাম ফারুক ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য রানো ফেরদৌস, ওবায়দুল্লাহ মামুন, সেমন্তী ওয়াহেদ এবং প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন। মতবিনিময় সভায় মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন, একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী বলেন, ৩২ বছর আগে শুরু হওয়া বইমেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। গত বছর অজস্র দর্শকের অনুরোধে বইমেলার নতুন নাম করা হয়েছে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। ঢাকা ও কলকাতার পর, বাংলা বইয়ের সবচেয়ে বড় এই মেলায় এবার বিশ্বের অন্তত ১০টি দেশ থেকে লেখক পাঠক এবং প্রকাশক অংশ নেবেন।  অনুষ্ঠানে মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা বলেন, বাংলাদেশ, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। এই বই মেলায় প্রায় ২ হাজারেরও অধিক নতুন বই পাবেন পাঠকরা। মেলায় প্রতিবারের মতো এবারো থাকবে সেমিনার, কবিতা পাঠ, বই পরিচিতি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন সংস্কৃতিক অনুষ্ঠান ।