NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ২৭, ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর
Logo
logo
মুহাম্মদ সামাদ

তুমি জনগণমননন্দিত নেত্রী


খবর   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৬, ০৭:১৫ এএম

তুমি জনগণমননন্দিত নেত্রী
[জানি, কবিরা সব সময় স্বপ্নদ্রষ্টা হয় না, তাও আবার আমার মতো সামান্য এক বাঙালি কবির স্বপ্ন! তবু, ২০০৪ সালের ২১শে আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে যে কবিতা/গানটি আমি রচনা করেছিলাম, সেই কবিতার স্বপ্ন আজ সত্যের দিকে মাথা তুলেছে দেখে আমি আনন্দিত, আমি অভিভূত! তাই, সেই কবিতা/গানটি দিয়েই ভয়াবহ ২১শে আগস্টকে আমি স্মরণ করতে চাই।] প্রিয় নেত্রী শেখ হাসিনা- জননেত্রী হাসিনা তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার ভয় নাই বোন, ভয় নাই মা, তোমার ভয় নাই তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান। জেগেছে ছাত্র জেগেছে জনতা জেগেছে কৃষক-শ্রমিক বিক্ষোভে আর বিদ্রোহে আজ উত্তাল চারিদিক তোমার নামেই গর্জে ওঠে ভাইয়ের খুনে বোনের সম্ভ্রমে মায়ের কান্নায় পিতার রক্তে রাঙানো লাল বাংলাদেশ ...বাংলাদেশ তুমি আজ তাই আলো হাতে আঁধারের যাত্রী। জীবন দিয়ে রক্ত দিয়ে রুখেছি গুলি বন্দুক বোমা এইবার হবে খুনিদের দিন শেষ ... খুনিদের দিন শেষ তোমার ডাকে তোমার সাথে বাঙালির পথ চলা তোমার ডাকেই মুক্ত হবে মৃত্যুপুরী এই ক্ষুব্ধ বন্দিশালা আকাশে বাতাসে দিকে দিকে শুনি তোমার জয়ধ্বনি ...তোমার জয়ধ্বনি তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার। প্রিয় নেত্রী শেখ হাসিনা, জননেত্রী হাসিনা তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার কোনো ভয় নাই তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।। ২১ থেকে ২৩শে আগস্ট, ২০০৪ ঢাকা বিশ্ববিদ্যালয়