NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

নিজ গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল চৌধুরী


যুবরাজ চৌধুরী প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৭:৪৪ পিএম

নিজ গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল চৌধুরী

নিজ গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল চৌধুরী নিজ গ্রামের স্কুলশিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর শনিবার (জানুয়ারি ২০) কুমিল্লা চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের নিজ গ্রাম বিজয়করাতে যান ড. কামাল চৌধুরী। সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি নিজ গ্রামের স্কুলশিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রথমে তিনি চৌদ্দগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। ডায়াবেটিক হাসপাতালে ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালটিকে আধুনিক ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি চৌদ্দগ্রাম পৌরসভা পরিদর্শন করেন। চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র কাউন্সিলর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তবর্গ, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসব স্থানে ও গ্রামে যাওয়ার পথে এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।     বিজয়করায় তিনি প্রথমে তিনি অসহায় ও দুস্থ শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর তার মরহুম পিতা ভাষাসৈনিক আহমেদ হোসেন এবং  সুফি আব্দুর রহমানের কবর জিয়ারত করেন। বিকেল ৩টায় বিজয়করা স্কুল অ্যান্ড কলেজে যান। সেখানে স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কাটান।  কামাল চৌধুরীকে কাছে পেয়ে ছাত্র-ছাত্রীরা উচ্ছ্বসিত হয়ে উঠে। তারা বিভিন্ন বিষয়ে তার কাছে জানতে চান। বিশেষ করে তার শৈশব, কৈশোর, কর্মজীবন ও কবিতা সম্পর্কে। কামাল চৌধুরী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে ও নিজেদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন।      জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দেশব্যাপী বিপুল উন্নয়ন কাজ সম্পর্কে এবং আগামী দিনে শেখ হাসিনা সরকারের কর্মসূচি তথা স্মার্ট বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন কামাল চৌধুরী। তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে উন্নত কাজকে আরও গতিশীল করতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও  এলাকাবাসীকে অনুরোধ করেন।   এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাক্তন সচিব হাসান চৌধুরী,  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।