NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের জনপ্রিয়তা বাড়ছে


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৬:৪১ এএম

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের জনপ্রিয়তা বাড়ছে

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের জনপ্রিয়তা বাড়ছে  নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের জনপ্রিয়তা বাড়ছে। গত নভেম্বরের চেয়ে এখন তিনি বেশি জনপ্রিয়। গত এক বছরে এই প্রথম তার জনপ্রিয়তায় ইতিবাচক পরিবর্তন দেখা গেলো। সিয়েনা রিসার্চ ইনস্টিটিউট বলছে, নভেম্বরে হোকুলের জনপ্রিয়তা ছিলো ৪০ শতাংশ। যা এখন বেড়ে ৪৫ শতাংশ হয়েছে। তার কাজগুলোর প্রতি জনসমর্থনও নভেম্বরের ৪৮ শতাংশ থেকে বেড়ে ৫২ শতাংশ হয়েছে। নিউইয়র্কের রেজিস্টার্ড ভোটারদের মধ্যে এই জরিপ চালানো হয়। তবে জনপ্রিয়তা বাড়লেও অধিকাংশ নিউইয়র্কার এখনো ভাবেন না যে হোকুলের নেতৃত্বে নিউইয়র্ক আরও বেশি নিরাপদ ও বসবাসের জন্য আগ্রহের স্থান হয়ে উঠতে পারে।

এছাড়া মানসিক স্বাস্থ্য সঙ্কট, গৃহায়ন সঙ্কট, নিউইয়র্ককে বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার রাজধানী করে তোলার ক্ষেত্রেও তারা কোনো অগ্রগতি দেখতে পান না। বেশ কিছু ইস্যুতে হোকুল অবশ্য চ্যাম্পিয়ন হিসেবেই ভোটারদের ভোট পেয়েছেন। ৭২ শতাংশই মনে করেন হোকুল যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো কার্যকর হতে পারে। এক্ষেত্রে ডেমোক্র্যাটদের ভোট বেশি পেয়েছেন তিনি। তিন চতুর্থাংশ ডেমোক্র্যাটের সমর্থন রয়েছে তার প্রতি। অন্য দিকে এসব উদ্যোগে রিপাবলিকানদের সমর্থন মিলেছে অর্ধেকেরও কম।