NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

ন‌ওগাঁয় সেনাবাহিনীর নির্মিত আবাসন প্রকল্প হস্তান্তর


Abdur Razzak প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৫৬ পিএম

ন‌ওগাঁয় সেনাবাহিনীর নির্মিত আবাসন প্রকল্প হস্তান্তর

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


নওগাঁর বদলগাছী উপজেলায় সেনাবাহিনীর নির্মাণ করা ৮০টি বাড়ি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নোহেলা কাস্টগাড়িতে আশ্রয়ন প্রকল্পে স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে বাড়িগুলো হস্তান্তর করেন সেনাবাহিনী।

সেনাবাহিনীর ১৭ ইস্টবেঙ্গল ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের কাছে আবাসন প্রকল্পটি হস্তান্তর করেন।

সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের তত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। ১৬টি ব্যারাকে ৮০টি বাড়ি নির্মাণ করা হয়। এ আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানিসহ অনান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।

এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইযয়াসমিন। এসময় সেনা সদস্য, স্থানীয় চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।