NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে দুই উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৬:২০ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে দুই উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

এম আব্দুর রাজ্জাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত উপদেষ্টা ড. গওহর রিজভী এবং ড.কবি কামাল আব্দুল নাসের চৌধুরী। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গত ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি নিজের ছয়জন উপদেষ্টাও নিয়োগ দেন প্রধানমন্ত্রী। তাদের মধ্যে পাঁচজন আগেও ছিলেন।

উপদেষ্টা হিসেবে নতুন মুখ প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল আবদুল নাসের চৌধুরী। অন্য পাঁচ উপদেষ্টার মধ্যে মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।