NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

ভিডিও ভাইরাল ফল ঘোষণার মঞ্চে ইসি সচিব বললেন ‘বিতর্কিত বানাইয়া ফেলাইছে’


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৭:৫১ পিএম

ভিডিও ভাইরাল ফল ঘোষণার মঞ্চে ইসি সচিব বললেন ‘বিতর্কিত বানাইয়া ফেলাইছে’

 ভোটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রোববার রাতে জাতীয় নির্বাচনের ফল ঘোষণার মঞ্চে বসে পাশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় ওই ভিডিওটি ধারণ করা হয়। টেলিভিশন ক্যামেরায় ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে এলো স্পষ্ট নয়। ভিডিও নিয়ে অনেকে নানা মন্তব্যও করেছেন। ভিডিওতে পাশে বসা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীরের সঙ্গে আলাপের সময় ইসি সচিবকে বলতে শোনা যায়, ‘যেয়ে ঘুমাইয়া যামুগা। এখানে বসে থেকে লাভ আছে? সবাই রেজাল্ট জানে। ৬৪ ডিসিদের মেসেজ আছে। পড়ে চলে যামুগা। ডিসিরা পাঠাইছে না। সব আছে। আমার কাছে আছেতো।  বিজ্ঞাপন   এ সময় পাশে থাকা কর্মকর্তা ইসি সচিবের কানে কানে সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচনের ফল নিয়ে কিছু বলছিলেন। তখন ইসি সচিব বলেন- বিতর্কিত বানাইয়া ফালাইছে।’  

ভিডিওটির বিষয়ে কথা বলতে গতকাল একাধিকবার ফোন করা হলেও মো. জাহাঙ্গীর আলমকে পাওয়া যায়নি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি নির্বাচন প্রসঙ্গে টেলিফোনে কথা বলবেন না বলে জানান।   উল্লেখ্য, রোববার নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। রাত আড়াইটা পর্যন্ত চলে।    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জ-১ আসনে ভোট পড়েছে ৭২.৩২ শতাংশ। এ আসনে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় ভোট পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯৭১। প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জহিরুল ইসলাম পেয়েছেন ৩১৩৯ ভোট।