NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ভোটের আগেই কাজ করছে না ইসির ২১ কোটি টাকার অ্যাপ


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:৩২ এএম

ভোটের আগেই কাজ করছে না ইসির ২১ কোটি টাকার অ্যাপ

 ভোটকেন্দ্রসহ নির্বাচন সংক্রান্ত তথ্য খুঁজে পেতে ভোটারদের সহায়তা করতে ২১ কোটি টাকা ব্যয় করে তৈরি করা নির্বাচন কমিশনের অ্যাপটি নির্বাচনের আগের দিনই ক্রাশ করেছে। গত ১ জানুয়ারি নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই দিন থেকেই ভোটাররা এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রসহ নির্বাচন সংক্রান্ত তথ্য জানতে পারবেন। ডেইলি স্টার বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপটি ব্যবহার করার চেষ্টা করেছেন এমন অন্তত ৫ জন ভোটার জানিয়েছেন, আজ সন্ধ্যার পর থেকে বেশ কয়েকবার চেষ্টা করেও তারা এই অ্যাপে প্রবেশ করতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন বলেন, 'সমস্যাটি সাময়িক, শিগগির সমাধান করা হবে।' তিনি বলেন, 'আমাদের ধারণা, অনেক বেশি মানুষ অ্যাপটিতে ঢোকার চেষ্টা করছেন। অ্যাপে অ্যাক্সেস করার চেষ্টাকারীর সংখ্যা হয়তো এর সক্ষমতা ছাড়িয়ে গেছে।' যেভাবে সেবা দেবে অ্যাপটি যে সব ভোটাররা এখনো জানেন না যে তারা কোন নির্বাচনী এলাকার অধীনে, তাদের নির্বাচনী এলাকার প্রার্থী কারা, তারা নির্বাচন কমিশনের অ্যাপ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি ব্যবহার করতে পারেন। অ্যাপটি ডাউনলোড করে জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। এরপর সেখানে ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটদানের ক্রমিক নম্বর, এমনকি নির্বাচনী এলাকার অন্যান্য ভোটারদের সম্পর্কেও তথ্য দেখাবে। অ্যাপটিতে ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর মোট ভোটদানকারীর সংখ্যাও দেখাবে।