NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

আদমদিঘীতে প্রিজাইডিং অফিসার গনের সঙ্গে মত বিনিময় সভা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৭:২৯ পিএম

আদমদিঘীতে প্রিজাইডিং অফিসার গনের সঙ্গে মত বিনিময় সভা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আদমদিঘী উপজেলায় প্রিজাইডিং অফিসার এবং ভোট কেন্দ্রের সংশ্লিষ্ট প্রতিষ্টানের প্রধানগণের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। (বুধবার ০৩ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  এ মত বিনিময় সভা  অনুষ্টিত হয়।।আদমদিঘী উপজেলা নির্বাহী  অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ফিরুজ হোসেন, আদমদিঘী- দুঁপচাচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সিনিয়র কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র  অধিকারী,  থানা অফিসার  ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী,  উপজেলা নির্বাচন  অফিসার জাহাঙ্গীর  আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, প্রকৌশলী রিপন কুমার শাহা প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী  ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা বিধান, ভোট গ্রহনকারী সকল কর্মকর্তা সাথে সমন্বয় রেখে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।