NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

টাইম টিভি’র পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু’র মায়ের দাফন সম্পন্ন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০২:৩৮ এএম

টাইম টিভি’র পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু’র মায়ের দাফন  সম্পন্ন

 

নিউইয়ক (ইউএনএ): বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ,
টাইম টিভি’র অন্যতম পরিচালক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশী আমেরিকান কালচারাল
এসোসিয়েশন-বাকা’র সহ সভাপতি এবং নিউইয়র্ক মহানগর
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু-এর মমতাময়ী মা
ফাতেমা বেগম-এর নামাজে জানা শেষে তার মরদেহ নিউজার্সী রাজ্যের
পেটারসনের একটি কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮
ডিসেম্বর) বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুমার নামাজে
জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেএমসি’র ইমাম মির্জা
আবু জাফর বেগ। এতে সর্বস্তরের শত শত প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
নিউইয়র্ক ছাড়াও নিউজার্সী, কানেকটিকাট ও মিশিগান রাজ্য
থেকেও একাধিক প্রবাসী এই জানাজায় অংশ নেন।
জেএমসি পরিচালনা কমিটির সহ সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরীর
সঞ্চালনায় জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সৈয়দ
ইলিয়াস খসরু, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও
আবু তাহের ও জেএমসি’র সভাপতি ডা. সিদ্দিকুর রহমান।




জানাজা শেষে বৃহস্পতিবার অপরাহ্নে মরহুমা ফাতেমা বেগম-এর মরদেহ
নিউজার্সী রাজ্যের পেটারসনের একটি কবরস্থানে দাফন করা হয়। এসময়
সৈয়দ ইলিয়াস খসরু ও তার পরিবারের সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক
প্রবাসী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত নিউইয়র্ক সিটির জ্যামাইকার হলিসস্থ বাসায় ফাতেমা
বেগম মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্ট্রোকের শিকারের তাকে সাথে
সাথে লং আইল্যান্ড জুইস (এলআইজি) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৭ ডিসেম্বর) ভোর
সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪
কন্যা ও নাতি-নাতনীসহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুার এক পুত্র ও ২ কন্যা নিউইয়র্কে, এক পুত্র লন্ডন এবং অন্যান্যরা
বাংলাদেশে বসবাস করেন। মরহুমার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন।

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা.
ওয়াজেদ এ খান, বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিব রহমান,
সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক
বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মমিন
মজুমদার, বিশিষ্ট সাংবাদিক মেনন মাহমুদ ও হাসানুজ্জামান সাকী,
টাইম টিভি’র হেড অব নিউজ ইকবাল মাহমুদ, বাংলাদেশ সোসাইটির
ট্রাষ্ট্রি সদস্য আব্দুল হাসিম হাসনু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর
রহীম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক একেএম ফজলে রাব্বী ও
আতোয়ার রহমান, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ
সোহাগ, লীগ অব আমেরিকার’র সাবেক সভাপতি বেদারুল ইসলাম
বাবলা, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক
মিসবাহ আহমেদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র
প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক জে
মোল্লা সানি, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক রোকন হাকিম, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট
এসোসিয়েশন অব নর্থ আমেরিকারসভাপতি ফজলুর রহমান, কুলাউড়া
বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক
জাবেদ আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র
সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিন,
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক
মঈনুর রহমান সুয়েব, বাংলাদেশ সোসাইটির জনসংযোগ ও প্রচার
সম্পাদক রিজু মোহাম্মদ সহ শত শত প্রবাসী মরহুমা ফাতেমা বেগমের
জানাজায় অংশ নেন।