NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১৮ পিএম

বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক   সাইফুল ইসলাম

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় গরীব-দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় তিনি এসব কম্বল বিতরণ করেন। এসময় গরীব-দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায়রা। শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এই কনকনে শীতে বগুড়ার কোনো দুস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না যায় তাই সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু প্রমুখ।