NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

বগুড়া সেনানিবাসে ২য় টিএমএসএস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৪:৫৪ এএম

বগুড়া সেনানিবাসে ২য় টিএমএসএস  কাপ গলফ টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া মাঝিড়া সেনানিবাসে দ্বিতীয় টিএমএসএস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বগুড়া গলফ ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ক্লাবের প্রেসিডেন্ট জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।

এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ২য় টিএমএসএস কাপ গলফ টুর্নামেন্ট এর এর উর্দ্ধতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধান অতিথি। এ সময় গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।বগুড়া গলফ ক্লাব বিভিন্ন গলফ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর টিএমএসএস বড় পরিসরে ২য় বারের মত প্রতিযোগিতাটির আয়োজন করে। প্রতিযোগিতাটি বৃহস্প্রতিবার (২১ ডিসেম্বর) হতে শুরু হয়ে শনিবার (২৩ ডিসেম্বর) শেষ হয়।এই প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থান হতে ১২৩ জন গলফার অংশগ্রহণ করেন। সবার মাঝে গলফ খেলাটিকে আরও জনপ্রিয় করার

উদ্দেশ্যে বগুড়া গলফ ক্লাবের বিভিন্ন প্রয়াস চলমান রয়েছে। উক্ত অনুষ্ঠানে টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।