NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

‘একরাতে সব বিএনপি নেতার মুক্তি’, রাজ্জাকের বক্তব্য প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ১২:২৩ এএম

‘একরাতে সব বিএনপি নেতার মুক্তি’, রাজ্জাকের বক্তব্য প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী

 একরাতে বিএনপির সব নেতার মুক্তি ও  নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক যে বক্তব্য দিয়েছেন সেটি একান্ত তার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  তিনি বলেন, এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন যে, এটা দলের কোনো অভিমত নয়। প্রতীক বরাদ্দের পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এ প্রচার চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব মন্তব্য করেন।

বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিচার এবং তাদের জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারবে। আর কেউ নয়। মন্ত্রী বলেন, বিএনপি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করেই এদেশে  স্বৈরশাসন চালাচ্ছিল। তখন বিচার বিভাগকে যেরকম দুর্নীতিগ্রস্ত করা হয়েছিল সে অবস্থা এখন আর নাই। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। পরে আনিসুল হক তার নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে প্রচার চালান।