NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

বগুড়ায় রয়্যাল সুইটস্-এর উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ১২:৩৪ এএম

বগুড়ায় রয়্যাল সুইটস্-এর উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় দই এবং মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান “রয়্যাল সুইটস্ ’এন আর্ট”-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের থানা রোডে জেলা পুলিশ কল্যাণ মার্কেটে (সদর থানা ভবনের বিপরীতে) ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন খাজা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান খাজা। উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুস সোবহান খাজার বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী খোবাইব শেখ এবং ছোট ছেলে ও রয়্যাল সুইটস্’ এন আর্ট-এর ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনকালে আব্দুস সোবহান খাজা রয়্যাল সুইটস্ ’এন আর্ট-এর সফলতা কামনা করে বলেন, খাজা গ্রুপ দীর্ঘ প্রায় ৩ দশক ধরে খাদ্য পণ্য উৎপাদন করে আসছে। গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল কেক ’এন আর্ট-এর উৎপাদিত কেক এরই মধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় গ্রাহকদের কাছে মান সম্মত দই এবং মিষ্টি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রয়্যাল সুইটস্ ’এন আর্ট-এর যাত্রা শুরু হলো। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ শেখ বলেন, আমাদের উৎপাদিত দই গুণে-মানে যেমন উৎকৃষ্ট তেমনি সঠিক ওজনও নিশ্চিত করা হয়েছে। আমরা সরার ওজন ছাড়াই প্রায় এক কেজি দই ক্রেতাদের হাতে তুলে দিতে চাই। দই-এর পাশাপাশি হরেক রকম মিষ্টিও উৎপাদন করছি।