NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

শিক্ষক তার প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে- এসপি সুদীপ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৭:২৮ পিএম

শিক্ষক তার প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে- এসপি সুদীপ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রদান করা হয়েছে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনে। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিঃ ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। সহকারী শিক্ষক খুরশিদ আলম বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, বার্ষিক পরীক্ষা কমিটির আহবায়ক সহকারী শিক্ষক রবিউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, বাদশা আলমগীর তার সন্তানের শিক্ষককে বলেছিলেন, তার সন্তানকে এমন শিক্ষা দেন যাতে সে তার পা ধুয়ে দেয়। কারণ শিক্ষক তার প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখনও আমার শিক্ষকদের দেখলে পা ছুয়ে তাদের আশীর্বাদ গ্রহন করি। সুশিক্ষা নিশ্চিত করতে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বদ্ধ পরিকর। সঠিক শিক্ষার কোন বিকল্প নেই। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক তাদের মেধা দিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীকে সঠিক শিক্ষা গ্রহন করতে হবে। যাতে করে তারা আগামীতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। তাই সকল শিক্ষার্থীকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠার আহবান জানান।বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ফলাফল ও উপহার তুলে দেন এবং তাদের ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে কথা বলেন।