NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

"বেল্ট অ্যান্ড রোড" চীনা উদ্যোগ থেকে আন্তর্জাতিক অনুশীলনে পরিণত হয়েছে


স্বর্ণা: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০১:২২ এএম

"বেল্ট অ্যান্ড রোড" চীনা উদ্যোগ থেকে আন্তর্জাতিক অনুশীলনে পরিণত হয়েছে

 

 



চীনের মানবাধিকার উন্নয়ন তহবিল এবং সিনহুয়া বার্তাসংস্থার জাতীয় উচ্চ পর্যায়ের থিংক ট্যাংকের যৌথ উদ্যোগে "একটি আরো সুন্দর পৃথিবীর জন্য- মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ যৌথ নির্মাণের দশ বছর পর্যালোচনা" প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের যৌথ নির্মাণ সক্রিয়ভাবে স্বল্পোন্নত দেশগুলিকে সহযোগিতার মাধ্যমে উন্নয়ন এবং উন্নয়নের মাধ্যমে মানবাধিকার বাস্তবায়নের পথ দেখিয়েছে। তা সংশ্লিষ্ট দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন, উন্নয়নের সাথে মানুষের জীবিকা উন্নত করেছে এবং মানবাধিকার উন্নয়নের ভিত্তিকে ক্রমাগত সুসংহত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। যাতে মানবাধিকার আরও ভালভাবে রক্ষা করা যায় এবং তার প্রচার করা যায়।

গত দশ বছরে, "বেল্ট অ্যান্ড রোড" একটি চীনা উদ্যোগ থেকে আন্তর্জাতিক অনুশীলনে, ধারণা থেকে কর্মে এবং দৃষ্টান্ত থেকে বাস্তবে পরিণত হয়েছে। প্রতিবেদনে জনগণের মৌলিক জীবনযাত্রা ও চিকিৎসা স্বাস্থ্যের উন্নতি, কর্মসংস্থান বৃদ্ধি, আয় বৃদ্ধি, অবকাঠামো খাতে উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, জনসাধারণের সাংস্কৃতিক উন্নয়ন, ধর্মীয় রীতিনীতিকে সম্মান করা, পরিবেশ রক্ষা এবং নির্দিষ্ট গোষ্ঠীর অধিকার ও স্বার্থ সুরক্ষার মতো দৃষ্টিকোণ থেকে, কয়েক ডজন উদাহরণ উদ্ধৃতি দিয়ে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অন্যান্য দেশ এবং স্থানীয় জনগণের জন্য বাস্তব কল্যাণের তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনটি বলা হয় যে, "বেল্ট অ্যান্ড রোড" এর যৌথ নির্মাণ জনমুখী, সমন্বিত উন্নয়ন, উন্মুক্তকরণ ও অন্তর্ভুক্তিমূলক, ন্যায্যতা ও ন্যায়বিচারের ধারণা এবং অর্জিত বাস্তব ফলাফলগুলি মানবাধিকার খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছে। পাশাপাশি, বিশ্বে মানবাধিকারের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছে এবং বিশ্বব্যাপী মানবাধিকার খাতে চীনা জ্ঞানের মাধ্যমে অবদান রেখেছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।