NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ করলো নির্বাচনী অনুসন্ধান কমিটি


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১১:২৫ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ করলো নির্বাচনী অনুসন্ধান কমিটি

প্রতীক বরাদ্দের আগেই জনসভা করা ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীদের সমর্থকদের কুলাঙ্গার বলার অভিযোগে রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী সদরের সিনিয়র সহকারী জজ ও রাজশাহী-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সেফাতুল্লাহ স্বাক্ষরিত নোটিশে এই আদেশ দেয়া হয়। আগামী রোববার তাকে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।      শোকজের চিঠিতে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে প্রতিক বরাদ্দের আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন এমপি শাহরিয়ার আলম। উক্ত জনসভায় শাহরিয়ার আলম রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মেরাজুল ইসলামকে জনসমক্ষে কুলাঙ্গার বলে অপবাদ ও বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন।

এছাড়াও ১৭ ডিসেম্বরের পর তাকে দেখে নেয়াসহ প্রাণনাশের হুমকি দেন। যে বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ হয়। এমন আচরণের মাধ্যমে শাহরিয়ার আলম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ লঙ্ঘণ করেছেন।  এ অবস্থায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ লঙ্ঘনের দায়ে  শাহরিয়ার আলমের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না মর্মে আগামী ১০ ডিসেম্বর  বেলা সাড়ে ১০টায় স্ব-শরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।