NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

আতিকুর রহমান সালুর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দাফন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৩:৪০ এএম

আতিকুর রহমান সালুর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দাফন

বীর মুক্তিযোদ্ধা, যাটের দশকের প্রখ্যাত ছাত্রনেতা, মওলানা ভাসানীর সহচর, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও ফোবানা’র সাবেক চেয়ারম্যান মরহুম আতিকুর রহমান ইউসুফজাই (সালু) এর দাফন বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সম্পন্ন হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে নিউজার্সির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতিকুর রহমান সালু। আগে দু’দফা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বাদ মাগরিব নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি)। এতে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। খবর ইউএনএ’র।

জানাজা নামাজের আগে মরহুম সালু স্মরণে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও জেএমসি’র সাবেক সভাপতি ডা. এম এম বিল্লাহ, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক হামিদ রেজা খান ও মোহাম্মদ হোসেন খান, জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ। এই পর্ব সঞ্চালনা করেন জেএমসি’র সেক্রেটারি আফতাব মান্নান। জেএমসি’র জানাজায় বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও জেএমসি’র জয়েন্ট সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ারসহ কমিউনিটির সর্বস্তরের শত শত প্রবাসী অংশ নেন।

জেএমসি’র জানাজা শেষে মরহুম আতিকুর রহমান ইউসুফজাই (সালু)-এর মরদেহ নিউজার্সি নিয়ে যাওয়া হয় এবং সেখানকার একটি ফিউনেরালে রাখা হয়। বুধবার (৬ ডিসেম্বর) বাদ জোহর নিউজার্সীর প্যাটারসনস্থ জালালাবাদ মসজিদে মরহুমের দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, ফোবানা’র একাংশের চেয়ারম্যান গিয়াস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরে তাঁর মরদেহ স্থানীয় টটোয়া এলাকার লেওরেল গ্রোব সিমেটারিতে দাফন করা হয়।