NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ডনাল্ড লু’র নির্দেশেই সব করেছেন সাবেক সেনাপ্রধান, ইমরান খানের বিস্ফোরক দাবি


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:২৪ এএম

ডনাল্ড লু’র নির্দেশেই সব করেছেন সাবেক সেনাপ্রধান, ইমরান খানের বিস্ফোরক দাবি

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি  ডনাল্ড লু-কে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ডনাল্ড লু-এর নির্দেশ মেনেই সবকিছু করেছেন। এ জন্য তিনি তার বিরুদ্ধে চলমান সাইফার মামলায় সাক্ষী হিসেবে জাভেদ বাজওয়া এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের যুক্ত করা হবে বলে জানান ইমরান। এ খবর দিয়েছে ডেকান হেরাল্ড।  খবরে বলা হয়, সোমবার সাইফার মামলার শুনানি হয়। এসময় আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান খান। সেখানেই তিনি জাভেদ বাজওয়াকে সাক্ষী করার কথা জানান।

ইমরান খানের বিরুদ্ধে চলমান সাইফার মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসের পাঠানো একটি বার্তা প্রকাশ্যে এনে সাবেক এই প্রধানমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গোপন আইন লঙ্ঘন করেছেন।   সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান বলেন, তার দল ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হবে। তিনি আরও বলেন, তাকে মূলত একটি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল। যেসকল পিটিআই নেতারা তার ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।   ইমরান খান বলেন, আমি কারাগারে কোনো সমস্যার মধ্যে নেই। অপরদিকে কুরেশি সাংবাদিকদের বলেন, পিটিআই দলে আমার কোনো পোস্ট থাকার প্রয়োজন নেই। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান ও কুরেশি উভয়ই।