NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

সাকিবের পক্ষে মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৫:৫৬ পিএম

সাকিবের পক্ষে মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

 মাগুরা-১ (শ্রীপুর-সদর একাংশ) আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে মিছিল করায় আওয়ামী নেতাকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার শিকার ওই আওয়ামী লীগ নেতার নাম গোলাম মোর্শেদ ওরফে টুকু। তিনি শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।        ভুক্তভোগী গোলাম মোর্শেদ জানান, বিকেলে লাঙ্গলবাঁধ বাজারে কৃষি ব্যাংক থেকে বেরিয়ে মোটরসাইকেলে গরুর হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় হালিম চেয়ারম্যানের (গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হালিম মোল্যা) লোকজন জিনারুল মিয়া, শিমুল, সোহেলসহ ৮-১০ জন অতর্কিতে হাতুড়ি-চায়নিজ কুড়াল দিয়ে হামলা করে পেটানো শুরু করেন।

এ সময় তিনি পড়ে গেলে তাঁদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ‘তুই সাকিবের মিছিল করিস। তুই হালিম চেয়ারম্যানের বিরুদ্ধে রাজনীতি করিস। তোর রাজনীতি শিখেই দিচ্ছি।’     গোলাম মোর্শেদ দাবি করেন, সাকিব মনোনয়ন পাওয়ার পর তিনি কয়েকটি গ্রামের লোকজন নিয়ে মিছিল করেছিলেন। এ জন্য চেয়ারম্যান তাঁকে আগেই হুমকি দিয়েছিলেন। আজ তিনি বাজারে উপস্থিত থেকে লোকজন দিয়ে হামলা করেন।