NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

বগুড়ায় তামিম গ্রুপ ১ম বিভাগ জেলা ফুটবল লীগে চ্যাম্পিয়ন শহীদ তারেক সংঘ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:৪৯ এএম

বগুড়ায় তামিম গ্রুপ ১ম বিভাগ জেলা ফুটবল লীগে চ্যাম্পিয়ন শহীদ তারেক সংঘ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় তামিম গ্রুপ ১ম বিভাগ জেলা ফুটবল লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাইশাইন ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে শহীদ তারেক সংঘ চ্যাম্পিয়ন হয়। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত এ্যাডিশনাল ডিআইজি সুদীপ কুমার চক্রবর্তী। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মিলন সিআইপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তামিম গ্রুপের এ্যাডমিন এইচ এম ওয়াজিউদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামীম কামাল শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সদস্য আতিকুর রহমান আতিক, দিলরুবা আমিনা আক্তার বানু সুইটি, জাকিয়া সুলতানা আলেয়া, শহিদুল ইসলাম স্বপন, আলাউদ্দিন প্রমুখ। 

শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।