NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নয়, ডামি প্রার্থী রাখার নির্দেশনা : শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:৪৩ এএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নয়, ডামি প্রার্থী রাখার নির্দেশনা : শেখ হাসিনা

 ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন। এ সভা থেকে আগামী নির্বাচনের ব্যাপারে দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত হয়ে না আসতে পারেন সে ব্যাপারে জোর দিয়েছেন। ডামি বা বিকল্প প্রার্থী রাখতেও বলেছেন। মনোনয়নপ্রত্যাশীরা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

 মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, ‘‘নেত্রী জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে অবস্থান নিতে বলেছেন। ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, আরেকজন প্রার্থী সাথে রাখতে বলেছেন। সবচেয়ে বড় বিষয় কনফার্ম করেছেন নির্বাচনবিহীন অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতায়  যেন কেউ আসতে না পারে। আমি নিশ্চিত করে যাচ্ছি আমার যে আসন সেটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে না।’’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ একটি গণমাধ্যমকে বলেন, ‘‘নেত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেছেন।’’ বিকল্প প্রার্থী রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘বিকল্প প্রার্থী রাখতে বলেছেন নির্বাচনে যাতে কেউ কোনো ধরণের অনিয়ম করতে না পারে। ভোটারের উপস্থিতি যাতে বাড়ে, সেজন্যও কাজ করতে বলেছেন।’’