NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

এখন থেকে রাজনীতি করবেন সাকিব আল হাসান


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪২ পিএম

এখন থেকে রাজনীতি করবেন সাকিব আল হাসান

 আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। হুট করে নির্বাচন করতে আসায় জাতীয় দলের এই অধিনায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষদের মধ্যে। তবে সাকিব এখন থেকে সক্রিয় রাজনীতি করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

গতকাল আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। সেখানে সাকিব প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘এখন থেকে সাকিব রাজনীতি করবে।’  এর আগে মাগুরা ১, ২ ও ঢাকা ১০ আসনের জন্য মনোনয়ন ক্রয় করেন সাকিব। তবে ঠিক কোন আসনের জন্য তাকে আওয়ামী লীগ নমিনেশন দিবে সেটা নিশ্চিত নয়। এর মধ্যে গত বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সাকিব। ধারণা করা হচ্ছে,মনোনয়ন নিয়েই আলোচনা করেন তারা।  এদিকে ২০১৩ সালে এক ফেসবুক পোস্টে সাকিব ঘোষণা দিয়েছিলেন, কখনও রাজনীতি করবেন না। তবে এবার নিজের অবস্থান থেকে সরে এসেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার।