NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo
নিউইয়র্কে একমাসে ১০১টি হেইট ক্রাইম

ব্রুকলিনে ফিলিস্তিনপন্থী শিশুর মুখে গরম কফি ছুড়ে মারার ঘটনা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০১:১৬ এএম

ব্রুকলিনে  ফিলিস্তিনপন্থী শিশুর মুখে গরম কফি ছুড়ে মারার ঘটনা

 

নিউইয়র্কে অক্টোবর মাসে ১০১টি হেইট ক্রাইম

ব্রæকলীনে ফিলিস্তিনপন্থী শিশুর মুখে গরম কফি ছুড়ে মারার ঘটনা

নিউইয়র্ক (ইউএনএ): ধর্ম, বর্ণ ও মতামত বিদ্ধেষের ভিত্তিতে
নিউইয়র্কে বেড়েই চলেছে হেইট ক্রাইম। গত অক্টোবর মাসে সিটিতে
১০১টি হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে, যা এর আগের মাসের তুলনায়
দ্বিগুন বলছে এন্টি ডিফেমেশেন লীগ এডিএল। এদিকে, গত ৬ নভেম্বর
সোমবার ব্রæকলীনে ফিলিস্তিনের স্কার্ফ পরা এক মুসলিম ব্যক্তি ও তার
শিশু সন্তানের মুখে গরম কফির কাপ ছুড়ে দেয়ার ঘটনায় হামলাকারী নারীর
ভিডিও প্রকাশ করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ বলছে,
হালকা পাতলা গড়নের ওই শ্বেতাঙ্গ নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


জানা যায়, নিউইয়র্ক সিটির ব্রæকলীন ব্যুরোর ডিক্যাব
অ্যাভিনিউয়ের কাছে এডমন্ডস খেলার মাঠে গত ৬ নভেম্বর সোমবার রাত
সাড়ে ১২টার দিকে ফিলিস্তিনি স্কার্ফ পরা এক মুসলিম যুবক তার শিশু

সন্তানকে নিয়ে হাটছিলেন। এমন সময় এক শ্বেতাঙ্গ নারী তাদের দিকে
তেড়ে আসে। মুসলিম যুবক ও তার সন্তানকে সন্ত্রাসী আখ্যা দিয়ে
তাদের ওপর চড়াও হয় ওই নারী। এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন
ও গরম কফির কাপ ছুড়ে মারে ওই নারী। এতে ঝলসে যায় শিশুটির মুখ ।
ঘটনাটি নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করেন হামলার শিকার মুসলিম
যুবক। এর তিনদিন পর শুক্রবার সেই ভিডিও ফুটেজ প্রকাশ করে
এনওয়াইপিডি। পুলিশ বলছে, অজ্ঞাত হামলাকারী ওই শ্বেতাঙ্গ নারীকে
ধরতে অভিযান চলছে।
পুলিশের প্রকাশ করা ভিডিও ফুটেজে, ব্রুকলিনে আক্রমণকারী শ্বেতাঙ্গ
নারীর পরণে কালো এবং সাদা বেসবল টুপি, সানগøাস, একটি ধূসর
স্কার্ফ এবং একটি কালো জিপ-আপ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।
এদিকে, এন্টি ডিফেমেশেন লীগ এডিএল এর তথ্য বলছে গত হামাস-
ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে নিউইয়র্কে বেড়েছে হেইট ক্রাইমের সংখ্যা।
গত একমাসে অর্থাৎ অক্টোবর মাসে ১০১টি হেইট ক্রাইমের ঘটনা
রেকর্ড করেছে সংস্থাটি।
ইসরায়েল-হামাস যুদ্ধ ফলে নিউইয়র্ক সিটিতে প্রতিদিনই বিক্ষোভ
চলছে। ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনওয়াইডিপি
কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ অব্যাহত থাকায় সিটিতে সহিংসতা এবং
বিক্ষোভের সংখ্যা বাড়ছে। এর ফলে সিটিতে পক্ষপাতমূলক অপরাধ বৃদ্ধি
পাচ্ছে। এনওয়াইডিপি জানায়, অক্টোবরে দেশে ১০১ টি পক্ষপাতমূলক
ঘটনা ঘটেছে। যা গত বছরের তুলনায় ১২৪% বেশি। গত ১০ অক্টোবর
শুক্রবার এক বিবৃতিতে এনওয়াইডিপি জানায়, বৃহস্পতিবার
বিক্ষোভকারীরা নিউইয়র্ক টাইমসের বিল্ডিংয়ে স্প্রে-পেইন্ট এবং
লবিতে খবরের কাগজ ছুড়ে ফেলে।