NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

সংলাপে বসতে রাজি আওয়ামী লীগ, কিন্তু...


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০১:১৭ এএম

সংলাপে বসতে রাজি আওয়ামী লীগ, কিন্তু...

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি। কিন্তু কার সঙ্গে সংলাপ হবে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।  মঙ্গলবার (১৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।   পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোনো বন্ধুদেশ যদি পরামর্শ দেয়, তবে আমরা সেটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আমরা সেটি পর্যালোচনা করি। যদি আমরা মনে করি সেটি দেশের জন্য মঙ্গলজনক, সেটি আমরা বিবেচনা করি।  তিনি বলেন, সংলাপ করতে আপত্তি নেই। তবে কার সঙ্গে সংলাপ করবো সে সম্পর্কে আমাদের প্রশ্ন আছে।

  বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং তাদের পরিপক্ক সরকার রয়েছে এবং ভারত যা বলে, তাতে বাংলাদেশের কোনো দ্বিমত নেই।  তিনি বলেন, আমরা খুবই স্বাধীন দেশ, আমাদের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনি যা বলতে চান তা বলতে পারেন। আমরা খুবই বাস্তববাদী একটি দেশ। ভালো পরামর্শ থাকলে আমরা সে অনুযায়ী সংশোধনের চেষ্টা করি।