NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

এই অবস্থায় নির্বাচনে গেলে স্যাংশনও আসতে পারে: জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ১২:০৬ এএম

এই অবস্থায় নির্বাচনে গেলে স্যাংশনও আসতে পারে: জাতীয় পার্টি চেয়ারম্যান  জিএম কাদের

নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পরে তাহলে কী হবে? মঙ্গলবার দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় জিএম কাদের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেবার। নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছেন। আমরাও সংলাপের কথা বলে আসছি।  তিনি বলেন, আমরা আর কোন দলের মুখাপেক্ষী থাকতে চাই না। আমরা এখন দলগতভাবে অনেক শক্তিশালী।আমাদের ইউনিটি অনেক সময়ের থেকে বেশি। অনুষ্ঠানে জেলা পর্যায়ের নেতারা তাদের মতামত তুলে ধরেন। সভায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।