NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ 'জাতীয় সংবিধান দিবস' পালন


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০১:২৭ এএম

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ 'জাতীয় সংবিধান দিবস' পালন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-গতকাল নভেম্বর ২০২৩ যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস' পালন করা হয়এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়অতঃপর ‘জাতীয় সংবিধান দিবস'-এর প্রেক্ষাপট গুরুত্বের উপর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 

কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিশেষ আলোচনার শুরু করেনতিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বোচ্চ আইন, সংবিধান রচিত হয়তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের জন্য এটি এক অনন্য দলিলসংবিধানে রাষ্ট্রের মালিকানা জনগণের বলে স্বীকৃতি প্রদান করা হয়েছেকনসাল জেনারেল বাংলাদেশ সংবিধানের মৌলিক নীতিসমূহ আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেনতিনি সংবিধানের পবিত্রতা মর্যাদা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ের কথা উল্লেখ করেনসংবিধানের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বর্ণনাকালে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হবার জন্য আহবান করেনতিনি সবাইকে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উজ্জীবিত হবার জন্য গুরুত্বারোপ করেনপরিশেষে, কনসাল জেনারেল নভেম্বরকে সংবিধান দিবসঘেষণা করায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য, শহিদ জাতীয় চার নেতা শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত নিরাপত্তা, শান্তি সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে