NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

নেপালে ভূমিকম্পে সি চিন পিং কর্তৃক প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলকে সমবেদনা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ১২:০৩ এএম

নেপালে ভূমিকম্পে সি চিন পিং কর্তৃক  প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলকে সমবেদনা

 

গত ৫ই নভেম্বর (শনিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নেপালের প্রবল ভূমিকম্পের দূর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলকে সমবেদনা জানিয়েছেন।

সি চিন পিং বলেছেন, নেপালের কর্নালি প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের কথা শুনে তিনি মর্মাহত হয়েছেন। এতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। চীন সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান; নিহত ও আহতদের পরিবারের প্রতিও আন্তরিক সহানুভূতি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সি চিন পিং জোর দিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট পাউডেল এবং নেপাল সরকারের নেতৃত্বে, ভূমিকম্প-কবলিত এলাকার মানুষ দ্রুত বিপর্যয় কাটিয়ে উঠবে এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে পারবে। নেপালকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তাও দেবে চীন।

এদিন প্রধানমন্ত্রী লি ছিয়াংও নেপালের প্রধানমন্ত্রীকে সমবেদনাবার্তা পাঠিয়েছেন।
শুয়েই-তৌহিদ: চায়না মিডিয়া গ্রুপ।