NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

চীন প্রকৃত বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতার স্বার্থে কাজ করতে ইচ্ছুক; চীনা মুখপাত্র


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৩:০৭ এএম

চীন প্রকৃত বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতার স্বার্থে কাজ করতে ইচ্ছুক; চীনা মুখপাত্র

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বাস। এর অর্থনীতি বিশ্বের মোট অর্থনীতির ৬০ শতাংশেরও বেশি। এ অঞ্চল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস স্থান। ২ নভেম্বর বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও এশীয় উন্নয়ন ব্যাংকের সংশ্লিষ্ট রিপোর্টের প্রতিক্রিয়ায়, এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

তিনি বলেন, গত কয়েক দশকে এতদঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতায় ‘এশিয়া-প্যাসিফিক মিরাকল’ সৃষ্টি হয়েছে। চলতি বছর থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতি স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির পরিচয় দিচ্ছে এবং বাজারের চাহিদা পুনরুদ্ধার ও পর্যটন, ডিজিটাল অর্থনীতিসহ নানা ক্ষেত্রে প্রশংসনীয় পারফরমেন্স দেখাচ্ছে। জুন মাসে আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পূর্ণ কার্যকর হয়েছে, যা আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তিকে আরও মজবুত করেছে। 

মুখপাত্র বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চল হল চীন ও এতদঞ্চলের দেশগুলোর অভিন্ন আবাস। চীন এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক একীকরণে গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। তা ছাড়া, চীন অনেক এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সত্তার প্রধান বাণিজ্যিক অংশীদার এবং আঞ্চলিক শিল্প চেইন ও সরবরাহ চেইনের গুরুত্বপূর্ণ অংশ। চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার আঞ্চলিক, এমনকি বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। 


মুখপাত্র আরও বলেন, চীন প্রকৃত বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতার স্বার্থে আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করতে এবং আঞ্চলিক তথা বিশ্বজুড়ে অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের জন্য আরও শক্তিশালী চালিকাশক্তি যোগাতে ইচ্ছুক। সূত্র:লিলি-আলিম-রুবি: চায়না মিডিয়া গ্রুপ।