NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করা; চীনা প্রতিনিধি চাং চুন


শান্তা: প্রকাশিত:  ১৪ জুন, ২০২৬, ০২:১৩ এএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করা; চীনা প্রতিনিধি চাং চুন

 

 



জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে জড়িত সকল পক্ষকে প্রথমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো, একথা বললেন, জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সংশ্লিষ্ট পক্ষগুলিকে প্রথমে যুদ্ধ বন্ধ করতে "খুব কঠিন বার্তা" পাঠাতে হবে।
নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দফতরে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চাং বলেন, যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে, বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ বন্ধ করতে দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং মানবিক সহায়তা সরবরাহ চালু রাখতে দিতে হবে।

তিনি বলেন, "আমাদের সংশ্লিষ্ট পক্ষগুলোকে সত্যিই যুদ্ধ বন্ধ করার জন্য, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য এবং আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, স্কুলের উপর বোমাবর্ষণ এড়াতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য একটি অত্যন্ত জোরালো বার্তা পাঠাতে হবে। মানবিক সহায়তা পাস করার অনুমতি দেওয়ার জন্য এবং তারপরে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।”

ফিলিস্তিনিদের ভবিষ্যত বিষয়ক যে কোন রাজনৈতিক সিদ্ধান্তে ফিলিস্তিনিদের সম্মতির প্রয়োজনীয়তা তুলে ধরেন চাং চুন। 
চলতি নভেম্বর মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব পালন করছে চীন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ বাংলা।