NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বিএনপি-জামায়াতের ঢাকা সহ দেশব্যাপী হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের তাৎক্ষণিক শান্তি ও প্রতিবাদ সমাবেশ


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ এএম

বিএনপি-জামায়াতের ঢাকা সহ দেশব্যাপী হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের তাৎক্ষণিক শান্তি ও প্রতিবাদ সমাবেশ

 গতকাল ( শনিবার ) নিউইয়র্কের জ্যামাইকায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের ঢাকা সহ দেশব্যাপী হরতাল, সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে এক তাৎক্ষণিক শান্তি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে উক্ত সমাবেশ থেকে বিএনপি-জামায়াতদের যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের  সর্বস্তরের নেতাকর্মীদেরকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানানো হয়।  সভাপতির বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, পঁচাত্তরের বাংলাদেশ আর আজ ২০২৩ সালের বাংলাদেশ এক নয়। ষড়যন্ত্রের দিন শেষ। জাকারিয়া উল্লেখ করেন, বিএনপি এবং জামায়াত ২৮ অক্টোবর যে কর্মসূচি দিয়েছিল, আমরা ভেবেছিলাম যে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় সেটি পালিত হবে। সে কারণেই ২০টি শর্তে বাংলাদেশ সরকার তাদের অনুমতি দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তারা আবারো আন্দোলনের লেবাসে আমাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। বাস-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করেছে। জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী একজন পুলিশকে তারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে।  শুধু তাই নয়, পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যম কর্মীদের গায়ে তারা হাত তুলতে দ্বিধা করেনি।  নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য কালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স বলেন, দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশ যেদিন টানেল যুগে প্রবেশ করলো, ঠিক সেদিনই বিএনপি-জামায়াত আন্দোলনের নামে বাংলাদেশে আবারো ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করলো। এর মাধ্যমে তারা জাতিকে জানিয়ে দিতে চায় যে, বাংলাদেশ যাতে আর এগুতে না পারে।

এমন দেশ-বিরোধী কর্মকাণ্ডে লিপ্তদের দ্রুত বিচার আইনে দণ্ডিত করা জরুরি হয়ে পড়েছে।  এই সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ খান বদরুল, কুইন্স বরো আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গির আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর, সহ-সভাপতি সমীরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মশিউর রহমান, প্রচার সম্পাদক প্রবাল মির্জা, তথ্য সম্পাদক সৈয়দ রেজাউর রহমান তুহিন, ঝুমুর আকতার ও অজিৎ ভৌমিক প্রমুখ।  উল্লেখ্য উক্ত সমাবেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।