NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

‘সভ্যতা কেন’ নামের প্রদর্শনীতে চীনা জাতির ৫ হাজার বছরের মহান গৌরবও তুলে ধরা হয়


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০১:১৪ এএম

‘সভ্যতা কেন’ নামের প্রদর্শনীতে চীনা জাতির ৫ হাজার বছরের মহান গৌরবও তুলে ধরা হয়

 


২৭ অক্টোবর চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), জাতিসংঘের জেনিভা কার্যালয় ও জেনিভায় চীনের স্থায়ী কার্যালয়ের যৌথভাবে ‘সভ্যতা কেন’ শীর্ষক বিশেষ প্রদর্শনী প্যালেস অব নেশনসে শুরু করেছে। চীনের কেন্দ্রীয় কমিটির প্রচার-বিষয়ক উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং, জাতিসংঘের জেনিভা কার্যালয়ের সংস্কৃতি কমিশনের চেয়ারম্যান ফ্রান্সিসকো পিজারো এবং জাতিসংঘের জেনিভা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনের স্থায়ী দূত ছেন স্যু উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং ভাষণ দেন। 

শেন হাই সিয়োং তাঁর ভাষণে বলেন, বিশ্বের বৃহত্তম বহুমুখী আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে সিএমজি সভ্যতার উন্নয়ন রেকর্ড ও সভ্যতার যোগাযোগ বাড়ানোর দায়িত্ব পালন করে আসছে। ‘চিন্তাধারা,শিল্প ও প্রযুক্তি’ সমন্বিত যোগাযোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের জনগণের যোগাযোগ জোরদার করেছে সিএমজি।

শেন হাই সিয়োং আরো বলেন, প্যালেস অব নেশনস হলো আন্তর্জাতিক সমাজের ভিন্ন চিন্তাধারার যোগাযোগ, বহুমুখী সংস্কৃতির যোগাযোগ এবং বহুমুখী সভ্যতার যোগাযোগের একটি বড় মঞ্চ। এবারের প্রদর্শনী নিমজ্জিত ও ডিজিটাল প্রযুক্তিগত উদ্ভাবন দিয়ে দর্শকদেরকে পাঁচ হাজার বছরের চীনা সভ্যতার উৎস জানানো এবং চীনা সভ্যতা অন্তহীন বিশেষ চেতনা তুলে ধরবে।

ফ্রান্সিসকো পিজারো জেনিভায় জাতিসংঘ কার্যালয়ের পক্ষ থেকে ‘সভ্যতা কেন’ শীর্ষক প্রদর্শনীর জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, সংস্কৃতি ও সভ্যতা হলো বিভিন্ন দেশের যোগাযোগের গুরুত্বপূর্ণ পদ্ধতি। তিনি আশা করেন, এবারের বিশেষ প্রদর্শনীর মাধ্যমে চীনের প্রাচীন ইতিহাস ও সভ্যতা পশ্চিমা দেশে প্রচার করা যাবে। 

ছেন স্যু বলেন, সব দেশের ভবিষ্যত ও ভাগ্য নিবিড়ভাবে জড়িত আজকে চীন বিশ্ব সভ্যতার প্রস্তাব করেছে। চীনা সভ্যতার যোগাযোগের মাধ্যমে মতভেদ দূর করা ও সভ্যতার যোগাযোগের মাধ্যমে সংঘর্ষ দূর করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে মানবসভ্যতার উন্নতি জোরদার করা যায় এবং আধুনিকায়ন প্রক্রিয়ায় শক্তিশালী ইতিবাচক শক্তি যোগানো যায়।

উল্লেখ্য, ‘সভ্যতা কেন’ নামের প্রদর্শনী ডিজিটাল প্রযুক্তি দিয়ে একটি মোবাইল ও ইন্টারেক্টিভ অস্থায়ী কাঠামোতে লিয়াংচু সংস্কৃতি, ইনস্যু ও সানসিংতুইসহ দশটি গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষের দৃশ্য তুলে ধরা হয়। চীনা জাতির ৫ হাজার বছরের মহান গৌরবও তুলে ধরা হয়। প্রদর্শনীটি ৩০ অক্টোবর শেষ হবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।