NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

যুক্তরাষ্ট্রের সুপারিশকে গুরুত্বপূর্ণ মনে করি না: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০১:১৬ এএম

যুক্তরাষ্ট্রের সুপারিশকে গুরুত্বপূর্ণ মনে করি না: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

 যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশগুলোকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভাবি না। এটা নিয়ে অত হইচইয়ের কোনো কারণ নেই।   রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপ, মত প্রকাশের স্বাধীনতা রক্ষাসহ ৫টি সুপারিশ করেছে।   পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল) তাদের বক্তব্য দিয়েছে। আমরা একে স্বাগত জানাই। অনেকেই অনেক ধরনের অপিনিয়ন দেয়। কিন্তু এগুলো আমরা গ্রহণ করব কি করব না, সেটা আমাদের বিষয়।

 তিনি বলেন, আমরা সবসময়ই সংলাপের পক্ষে। সব দল-মত নির্বিশেষে আলাপ করি আমরা। তারা চাইলে তারাও করুক। কোনো আপত্তি নেই। আমাদের এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।   নির্বাচন একটি খেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের অনেক কূটনৈতিক এসে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ করে। তখন কেউ কেউ নির্বাচন নিয়ে কথা বলে। নির্বাচন নিয়ে অনেকে কথা বলে মজা পায়। গণমাধ্যমও তাদের উসকানি দেয়। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।  তিনি বলেন, দুনিয়ার অধিকাংশ দেশে ইলেকশন অবজারভার নেই। কিন্তু সেসব দেশ ভালো চলছে। যুক্তরাষ্ট্রে কোনো ইলেকশন অবজারভার কখনো নেয় না। সুতরাং এগুলো নিয়ে আলাপ করে লাভ নেই।